বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৩ মে ২০২৫ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে নালিতাবাড়ীতে ভারতীয় মদ উদ্ধার, পিকআপ জব্দ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৩, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ

 

কাকন সরকার শেরপুর : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে চোরাকারবারিকে ধাওয়া করে ৬০ বোতল ভারতীয় মদসহ বহনকারী একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। ১৩ মে মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া গ্রাম্য রাস্তা থেকে এসব মদ উদ্ধার করার পর পিকআপ ভ্যানটি আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চোরাকারবারিরা সোমবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারত থেকে আনা বস্তাভর্তি মদ পিকআপ ভ্যানে করে পাচার করছে। এমন সংবাদে ওই এলাকায় নালিতাবাড়ী থানার রাত্রীকালিন টহল টীম অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পাহাড়ের অভ্যন্তরে পালিয়ে যায়। এসময় পিকআপ গাড়ির অজ্ঞাতনামা চালক গাড়ি দ্রুত গতিতে চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও সিএনজি চালিত অটোরিকশা নিয়ে পিকআপ ভঢানটিকে ধাওয়া করে। এক পর্যায়ে পিকআপ চালক গাড়িটি উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার গ্রাম্য রাস্তায় ঢুকলে গাড়িটি খরের গাদায় লাগিয়ে দিয়ে চালক পালিয়ে যায়। তখন পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি আটক করে এবং পিকআপটি তল্লাশিকরে বিশেষ কায়দায় মাছ নেওয়ার ড্রামের ভেতরে রাখা ২টি বস্তায় ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে তা জব্দ করে। একইসাথে ওই পিকআপ ভ্যানটিও আটক করে থানায় নিয়ে আসে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে গণমুক্তির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাশিয়ানীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার 

ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে রাজশাহীতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ 

রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উদ্বোধন 

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেডের দাবিতে মানববন্ধন

বাংলাদেশের উন্নয়ন শেখ হাসিনার প্রতিফলন : আ জ ম নাছির 

১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে অনিয়ন দূর্নীতি; নির্ধারত সময়ে কাজ শেষ না হওয়ায় মানববন্ধন

জাতীয় ঐক্যে ফাটল ও গুপ্তধনের গল্প : প্রসঙ্গ সংস্কার

আমতলীতে শিক্ষার্থীরা শুনল যুদ্ধকালীন বীরত্বগাঁথা