বাংলাদেশ সকাল
সোমবার , ২৯ জানুয়ারি ২০২৪ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে পঞ্চম শ্রেণীর ৩ শিক্ষার্থীকে বিলাই চিমটি দিয়ে উত্যক্ত করায় দুই বখাটে আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ

 

কাকন সরকার শেরপুর: শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ৩ শিক্ষার্থী কে বিলাই চিমটি বা বানর হোলা দিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় কয়েক বখাটে।

পরে এ ঘটনায় সাথে জড়িত দুই বখাটেকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো, বয়রা পরানপুর গ্রামের মজিবরের পুত্র ইব্রাহিম ও হাফিজ উদ্দিন এর পুত্র আকাশ মিয়া। কালু মিয়ার ছেলে মোতালেব নামে আরেক বখাটে পালিয়ে রয়েছে বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীরা হলো, ওই গ্রামের আনিসের কন্যা ফারিয়া আক্তার, সিদ্দিকের কন্যা চম্পা আক্তার  এবং বিল্লাল হোসেনের কন্যা হালিমা খাতুন। তাদের সবাইকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ২৯ জানুয়ারি সোমবার বিকেল তিনটার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষের বেঞ্চে স্থানীয় কয়েকজন বখাটে বিলাই চিমটি বা বানর হোলা ছিটিয়ে রাখে। পরে ওই বেঞ্চে শিক্ষার্থীরা বসলে হাত পা চুলকাতে থাকে। চুলকানির এক পর্যায়ে পঞ্চম শ্রেণীর ৩ শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি সদর থানায় খবর দেয়া হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ২ বখাটেকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনাত জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বখাটেদের বিলাই চিমটি (বানর হোলা) দেওয়ার পর স্থানীয় রাজু নামে এক সাংবাদিক পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করে। আর এদিকে আমি আহত শিক্ষার্থীদের নিয়ে হাসপাতালে চিকিৎসা দিয়ে তাদেরকে বাসায় দিয়ে আসি। এছাড়া আটককৃত বখাটেদের বিষয়ে শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, বখাটেদের ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বিএমএসএস নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

ঠাকুরগাঁও -৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ বিজয়ী 

রাণীশংকৈলে অটো চালকের লাশ উদ্ধারের ঘটনায় ৯ দিনের ব্যাবধানে গ্রেফতার ৩ 

গণহত্যা দিবস উপলক্ষে শার্শায় আলোচনা সভা অনুষ্ঠিত  

রাণীশংকৈলে জনতার হাতে দুই ছাগল চোর আটক

আলাদা সাহিত্য মন্ত্রনালয় গঠন প্রসঙ্গে

ডুমুরিয়ায় নারী নির্যাতন প্রতিরোধ সভা অনুষ্ঠিত

পৈতৃক সম্পত্তি রক্ষায় ছেলের মামলা

সাংবাদিক মানিক সরকার মানিকের মৃত্যুতে রংপুর রিপোর্টার্স ক্লাবের শোক

আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিএনপি-জামায়াতের কত জ্বালারে জ্বালা- ওবায়দুল কাদের