বাংলাদেশ সকাল
বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সরকারী রাস্তা দখল করে ফুচকার দোকান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই আহসাগঞ্জ রেলওয়ে বাজারে চলাচলের রাস্তা দখল করে ফুজকার দোকান ও বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে ব্যবসা করছে একটি মহল। ফুজকার দোকানের দখলদারিত্বের কারণে ট্রেন যাত্রী ও জনসাধারণের চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে ট্রেন যাত্রীরা ও জনসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তার পাশে ময়লা-আবরজনা যত্রতত্র ফেলার কারণে মশা,মাছি সহ রোগের প্রার্দূভাব এবং দূর্গন্ধে অতিষ্ঠ ট্রেন যাত্রী-জনসাধারণ। এ বিষয়ে দায়িত্বরত ষ্টেশান মাষ্টার বরাবর লিখিত আবেদনও দিয়েছেন তারা।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্র্রী মোঃ সাইদুর রহমান সহ কয়েকজন অভিযোগকারী বলেন, আহসানগঞ্জ রেলওয়ে যাত্রী ছাড়াও আশপাশের সাধারন জনসাধারন ও ট্রেনযাত্রীরা ট্রেন থেকে নেমে ভ্যান যোগে চলাচল কারীগন প্রতিদিন ট্রেন যাত্রী নারী-পুরুষ ট্রেন ধরতে আসেন। স্টেশন বাজারের সরকারী রাস্তার ওপর দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি মহল। ময়লা-আবরজনায় চরম দূর্গন্ধ ছড়াচ্ছে। রোগের প্রকোপ ও ভোগান্তির দেখা দিয়েছে। ট্রেনের নারী যাত্রীদের গাঁ ঘেষাঘোশি করে চলাচল করতে হচ্ছে।

অভিযোগ বিষয়ে রাস্তায় দোকান নিয়ে বসা ব্যবসায়ী মকিম হোসেন, রাজু মিয়া,সেলিম হোসেন বলেন, এই স্টেশন বাজার সরকারী রাস্তা পড়ে থাকার কারনে আমরা ব্যবসা করছি। কর্তৃপক্ষ আমাদের উঠাইয়া দিলে আমরা দোকান নিয়ে চলে যাব।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশান মাষ্টার সুব্রত কুমার দাশ বলেন, রাস্তায় ব্যবসা প্রতিষ্ঠান যাতে না বসে সে জন্য আমরা তাদের মৌখিক ভাবে বলেছি। তারপরও বিষয়টি নিয়ে রেলওয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস ফোনে বলেন, দ্রুত সরেজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রতিবেদনঃ- কামাল উদ্দিন টগর।

ক্যামেরায়ঃ-মোঃ আসিব হাসান।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে মহারশি নদীর স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে : নাজমুল আহসান

যশোরের প্রথম নারী পুলিশ সুপার রওনক জাহানের যোগদান 

রংপুরে আরাফাত রহমান কোকোর নাম ব্যবহার করে র‌্যাফেল ড্র এর নামে জুয়ার আয়োজন

হিজড়াদের অপহরণ পূর্বক নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ 

সিদ্ধিরগঞ্জে বিএনপি জামাতের ডাকা হরতালের প্রতিবাদে সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াস

আত্রাইয়ে গুদামে অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষ টাকার পাট ভস্মিভূত

হাটহাজারীতে ব্যবসায়ির ফ্ল্যাটে দূধর্ষ চুরি, ছয় ভরি স্বর্ণ লুট

নারায়ণগঞ্জকে একটি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব ও মানবিক শহরে রূপান্তর করার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত -ডিসি

পাথরঘাটায় বিটিসিএল এর সরকারি ভবনে চামড়ার গুদাম, দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ

যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ২টি পরিত্যক্ত পাইপগান উদ্ধার