বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১০, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ

 

রতন দে,মাদারীপুর প্রতিনিধি :

জাতীয় সাংবাদিক সংস্থার জনকল্যাণ সচিব রাসেল ইসলাম জীবনের উপর সন্ত্রাসী হামলা ও ডাসারে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিক সৈয়দ রাকিবুল ইসলাম ও আতিকুর রহমান আজাদ এর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করা সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার আয়োজনে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন সাংবাদিকদের কলম চলবে সৎ ও ন্যায়ের পক্ষে সেই ন্যায়ের পক্ষে লিখতে গিয়ে যদি আমাদের হামলা মামলার শিকার হতে হয় তাহলে আমরা সত্যিটা কিভাবে দেশের মানুষের সামনে তুলে ধরব? কিছু দিন আগে আমাদের ডাসার উপজেলায় প্রভাবশালীরা ক্ষমতার বলে সরকারি জায়গায় ভবন নির্মাণ করেছে সাংবাদিকরা তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করে তারি জের ধরে ওই প্রভাবশালীরা ডাসারের আমাদের দুই সহকর্মীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে তাদের মামলার হুমকি দিয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এবং সারাদেশে সাংবাদিক নির্যাতনের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর মৈত্রী মিডিয়া সাংবাদিক সংগঠন এর সভাপতি সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক বেলাল রিজভী,জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার সভাপতি ফায়েজুল শরীফ, সিনিয়র সহ-সভাপতি লিটন ফকির,সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন,প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম নয়ন,মাই টিভি কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেন,ডাসার প্রেসক্লাবের সভাপতি ও কালবেলা পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সৈয়দ রাকিবুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃশাহরিয়ার তুহিন, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেস এস টেলিভিশনের উপজেলা প্রতিনিধি আতিকুর রহমান আজাদ,সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি রতন দে,

মহসিন তালুকদার,শাহাদাত আকন,আতিক হাসান, সোহেল তালুকদার,আবির হাসান পারভেজসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী টিপুর মতবিনিময় 

ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই’র মহান স্বাধীনতা দিবস পালিত 

সাংবাদিক মনছুর হত্যা চেষ্টা: বাঁশখালী থানার ওসি ও সার্কেল এএসপি সহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ 

নেত্রকোনায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

মুজিবনগরে দুই বিঘা কলা গাছ কেটে ধংস, কৃষকের মাথায় হাত

কৃষক লীগের নাম ভাঙ্গিয়ে যত অপকর্ম সোহাগের, পর্ব ১

ঈদগাঁওতে মানবিক ফাউন্ডেশনের ইফতার বিতরণ 

রাস্তা-ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও যান নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, পাল্টে গেল পুরো নগরী 

ঝিনাইদহে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

চাড়োল ইউনিয়ন তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত