বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাতক্ষীরায় একই সাথে পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন: সাতক্ষীরার আশাশুনিতে পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামের আলম হায়দারের মেয়ে অনিকা সুলতানা (০৫) ও একই এলাকার অহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (০৫)। তারা উভয়ে স্থানীয় তালতলা কিন্ডারগার্ডেনের শিশু শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আনিকা ও জান্নাত একই সাথে স্কুল শেষ করে বাড়িতে ফেরে। দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে তারা উভয়ে একসাথে খেলা করছিলো। খেলা করার কোন এক সময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় এক ব্যক্তি গোসলে নেমে তাদের মধ্য একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার করে, তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে অনিকার ভাসমান দেহ উদ্ধারের চেষ্টাকালে জান্নাতের সন্ধান পায়। তাৎক্ষণিকভাবে তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, ঘটনাটি জানা মাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুকুরপাড়ে খেলা করার সময় তারা পানিতে পড়ে গিয়েছে বলে স্থানীয়দের ধারণা। এ ধরনের ঘটনা রোধে অভিভাবকদের স্ব স্ব বাচ্চার বিষয়ে সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়ানো উচিত বলেও জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটের নতুনহাটে তুচ্ছ ঘটনায় হোটেল শ্রমিক নিহত, আটক ১

ঈদগাঁওর মাইজ পাড়ায় নির্বাচনী পথসভায় ৭ জানুয়ারী উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয় করার আহ্বান 

সুনামগঞ্জে বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি; প্রতিবাদে মানববন্ধন

রাণীশংকৈলে ২৪১ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ৬৭টি তে  

শেরপুরকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন হযরত আলী 

বরগুনার পাথরঘাটার কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রব আটক 

পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নারায়ণগঞ্জ গড়ে তোলায় গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির মূল লক্ষ্য

ডিমলায় সাবেক চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

জয়পুরহাটে বিএনপির মহান মাতৃভাষা দিবস পালন

গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদের মানববন্ধন