বাংলাদেশ সকাল
রবিবার , ১৪ জানুয়ারি ২০২৪ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন : সাতক্ষীরা- খুলনা মহাসড়কে ভৈরবনগর এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে অভিকুমার দে (২২)নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। একই সময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা দুই আরোহী । নিহত অভি পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমার দের ছেলে ও তালা সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

সে পড়াশুনার পাশাপাশি পাটকেলঘাটা বাজারের জৈনেক মোহনলাল ডাক্তারের হোমিওপ্যাথিক ফার্মেসিতে কাজ করত বলে জানা গেছে। আহতরা হলেন, কুমিরার কদম তলা এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন(২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)। আহতরা বর্তমানে সাতক্ষীরা সিভি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।প্রত্যাক্ষদর্শী কুমিরা ইউপি সদস্য মফিদুল ইসলাম ও খলিষখালী এলাকার প্রবীর মল্লিক জানান, বেলা ২টার দিকে তিন বন্ধু ইয়ামা এফজেড মোটরসাইকেল যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের ভৈরব নগর এলাকায় আসলে একটি বাইসাইকেল রাস্তাপার হতে থাকলে মুুখোমুখি সংঘর্ষে হয় মোটরসাইকেলের ।এতে ঘটনাস্থলে নিহত হয় অভি। পরে স্থানীয়রা শিমুল ও আসিফকে উদ্ধার করে সাতক্ষীরার দিকে পাঠায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার নাথ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ