বুলবুল আহমেদ, স্টাফ রিপোর্টার: কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি সি আই এস ‘র উদ্যোগে গত দুইদিন ব্যাপী নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার জিথন সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে যুব ও স্থানীয় স্টেকহোল্ডারদের জন্য দুর্যোগ প্রশমন বিষয়ক ড্রিলিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরে আলম সিদ্দিকী প্রধান শিক্ষক জিথন সরকারী প্রাথমিক বিদ্যালয়। আরও উপস্থিত ছিলেন সি আই এস এর কর্মকর্তাবৃন্দ ও বারহাট্রা উপজেলার স্থানীয় জনসমষ্টি।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ গোলাম রসুল প্রকল্প কর্মকর্তা সি আই এস।
ড্রিলিং প্রশিক্ষণ ভিত্তিক সঞ্চালনায় দূর্যোগ ঝুঁকি নিরসনে অগ্নিকাণ্ড, ঘুর্ণিঝড়, মোকাবেলা বজ্রপাতে করণীয়, বন্যায় করনীয়, গ্যাস সিলিন্ডারের ব্যবহারবিধি, ভূমি কম্পন হলে কিভাবে নিজেকে রক্ষা করা যায়,আহত ব্যাক্তিদেরকে কিভাবে উদ্ধার করতে হয়, সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। উদ্ধারকৃত ব্যাক্তিদের কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হয় সেই বিষয় গুলোর উপর তাগিদ দেওয়া হয়, তাছাড়া সি আই এস এর স্বাস্থ্য কর্মকর্তা খাদ্য ও পুষ্টি হায়জিন সম্পর্কে আলোচনা করেন।
প্রশিক্ষণ শেষে যুব ও স্থানীয় স্টেকহোল্ডাররা সন্তুষ্ট হোন এবং প্রধান অতিথি সি আই এস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




















