বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৭

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে (১৪ই ফেব্রুয়ারি) শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানার যৌথবাহিনীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলা যুবলীগ কমিটির সদস্য, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ডুমরা গ্রামের বাসিন্দা দীপু রঞ্জন দাস (৪৪), বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশ্বম্ভরপুর উপজেলার হালাবাদী (গণপাড়াা) গ্রামের বাসিন্দা শহীদ মিয়া (৪০), নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শান্তিগঞ্জ থানার দেবগ্রামের বাসিন্দা অনিক রঞ্জন দেব (৩০), সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও সুনামগঞ্জ সদর থানার সরদাবাজ গ্রামের বাসিন্দা বকুল চন্দ্র দাস (৩৫), জগন্নাথপুর পৌরসভা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও জগন্নাথপুর থানার ইকড়ছই গ্রামের বাসিন্দা, আব্দুল মতিন (৪৫), নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও তাহিরপুর থানার কামড়াবন্দ গ্রামের বাসিন্দা মো. তোফাজ্জল হোসেন (২৫), ছাতক থানার জটি গ্রামের বাসিন্দা ও দোলার বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: সউদ মিয়া (৪৬) প্রমুখ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্ততি সম্পন্ন হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে পৌর কাউন্সিলর হাজি সুমনসহ দু’জনের বিরুদ্ধে ১ কোটি ৭০ লাখ টাকার চাঁদাবাজির মামলা

কুসুমপুরা মমতাজ ডেইরী ফার্ম থেকে ৭লাখ টাকার ৩টি গরু চুরি 

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

আই এস এফ নেতা ও ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে একজোট 

না’গঞ্জে রৌদ্রছায়া প্রকাশ এর আয়োজনে পাঠ আলোচনা অনুষ্ঠিত

বেনাপোল দৌলতপুর সীমান্তের ইছামতী নদী থেকে ৩ কেজি ৩৫৩ গ্রাম স্বর্ণের বার উদ্ধার

রাণীশংকৈলের রাজবাড়ীগুলো পর্য়ায়ক্রমে সংস্কার করা হবে -মহাপরিচালক সাবিনা আলম 

দেবহাটা বিএনপি’র আহবায়ক কমিটি বিশেষ বর্ধিত সভা 

জয়পুরহাটে আগাম জাতের আলু তোলায় ব্যস্ত কৃষক

ডাসারে জোর করে গাছ কেটে নেওয়ার অভিযোগ