বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১১:৫৯ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি : সকল ধর্মের মর্মকথা,সবার উপরে মানবতা এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও আদিবাসি সম্প্রদায়ের মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলনে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় হেযবুত তওহীদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সম্প্রীতির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সকল ধর্মের অসংখ্য নারীপূরুষ উপস্থিত ছিলেন।

হেযবুত তওহীদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও নারায়নগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি আরিফ উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাদের বখত।

সভায় প্রধান বক্তা ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাহাঙ্গীর নগর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ ওসমান গণি, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের শ্রীমত স্বামী হৃদয়ানন্দ মহারাজ, জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এড.বিশ্বজিৎ চক্রবর্তী, সাধারন সম্পাদক এড. গৌরাঙ্গ পদ দাস,জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি এড. রাধাকান্ত সূত্রধর,ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি বেলাল উদ্দিন,হবিগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি এড. এম এ মোতালিব,দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ও সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সাধারন সম্পাদক আহমদ রুমান সরকার, মোঃ ইসমাইল হোসেন,সদস্য বাবুল মিয়া ও হাসান আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ১৯৫২ সালে ভাষার জন্য ১৯৭১ সালে স্বাধীনতার জন্য জাতির পিতার ডাকে এদেশের মানুষ রক্ত দিয়েছে। তখন কোন জাতপাতের পরিচয় ছিলনা। পরিচয় একটাই ছিল আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য জাতিগোষ্টি আমরা সবাই বাঙ্গালী আমরা সবাই মানুষ । তিনি বলেন, স্রষ্টা একজন যাকে বিভিন্ন নামে আল্লাহ, ভগবান, ঈশ্বর কিংবা গড বলে সম্বোধন করা হয়ে থাকে। আর হেযবুত তওহীদ তারা অসাম্প্রদায়িক চেতনার মর্মবাণীগুলো মানুষের মাঝে পৌছে দেয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, পাকিস্থানী হানাদার বাহিনীকে পরাজিত করে জাতির পিতার নেতৃত্বে এই বাঙ্গালী জাতি বহুরক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলেন। বিজয়ী জাতিরা ঘুমিয়ে থাকেন আর পরাজিতরা প্রতিশোধ নিতে সজাগ থাকেন,তাই দেশে ঐ পরাজিত শক্তিরা সাম্প্রদায়িকতা বিনষ্ট করতে কুমিল্লার নাসির নগর থেকে শুরু করে দেশের বিভিন্ন জাগয়াতে হিন্দুদের বাড়িঘর ও ধর্মীয় উপসনালয়ে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টির পায়ঁতারা বার বার করতে চেয়েছে। কাজেই সময় এসেছে মুক্তিযুদ্ধের পক্ষের সকল ধর্মের মানুষদের রক্তেভেজা এই অসাম্প্রায়িক বাংলাদেশের মূল স্প্রিট সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপদে ধর্মকর্ম পালনে বাধাঁদানকারী সাম্প্রদায়িক গোষ্টির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যর কোন বিকল্প নেই বলে দাবী করেন তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গঙ্গাচড়ার নবাগত নির্বাহী অফিসার মাহমুদুল হাসান মৃধার ফুলেল শুভেচ্ছা গ্রহণ

ডাসারে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ

শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন নিয়ে জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন ইঞ্জিনিয়ার বদিউল আলম

দক্ষিণ চব্বিশ পরগনার ঘোলাতে জামাত ও হিউম্যান রাইটস এর উদ্যোগ রক্তদান শিবির

শেরপুরে বড়দিন উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত পুলিশ সুপারের মতবিনিময়

পাইকগাছায় চিংড়ি ঘের দখল করায় দ্বারে দ্বারে মালিক; আদালতে মামলা 

যশোরে আলোচিত ইজিবাইক চালক রাশেদ হত্যা মামলার আসামী বিষু গ্রেফতার

শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা

আমতলীতে বসুন্ধরা শুভ সংঘের কমিটি গঠন