
সবুজ মিয়া, রংপুর : মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুন সমাজের প্রতি। র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় রংপুরের গঙ্গাচড়ায় কাঁঠালভর্তি পিকআপে অভিনব কায়দায় মাদক পাচারকালে রংপুর র্যাব-১৩ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গতকাল শনিবার ১৩ জুলাই ভোরে ব্যাটালিয়ন সদর র্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ০৫ নং লক্ষীটারী ইউনিয়নের সরকারটল গ্রামস্থ কাকিনা বাজার থেকে বুড়িরহাট গামী পাঁকা রাস্তার উপর তল্লাশি করে কাঁঠালভর্তি পিকআপে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচার কালে ৪৪৯ বোতল ফেন্সিডিল সহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী নারায়নগঞ্জ জেলার রুপগন্জ থানার চনপাড়ার সেলিম মিয়ার পুত্র উজ্জল মিয়া (২৮), ও একই থানার মৃত আবুল হোসেনের পুত্র শাকিল তালুকদার (২৭) দ্বয়কে গ্রেফতার করে।
এ ব্যাপারে সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে সালমান নূর আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় আসামীদের হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.