
রংপুর ব্যুরো :
আজকের দিনটি ছিল মানবিকতার এক উদাহরণ। কেএম রেদওয়ানুল বারী জিওন স্যারের নির্দেশে স্টেডফাস্ট কুরিয়ার লিঃ- এর একটি টিম আগুনে পোড়া রোগীদের সহায়তায় এগিয়ে আসে। টিমের সদস্যরা কয়েকজন গুরুতর আহত রোগীর পাশে দাঁড়িয়ে সাহায্য প্রদান করেন।
দুঃখজনকভাবে, রোগীদের মধ্যে একজন মা-রা গিয়েছেন (ইন্না-লিল্লাহ)। অন্য দুজনের অবস্থা খুবই সংকটাপন্ন। বিশেষ করে এক ১০-১২ বছরের মেয়ে বাচ্চার শরীরের কোমর থেকে নিচের অংশে ব্যাপক পোড়া ক্ষত রয়েছে, এবং সে প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে। এই বাচ্চাকে দেখার সাহস বেশিরভাগেরই হয়নি। আল্লাহ তাদের সকলকে সুস্থতা এবং আরোগ্য দান করুন, আমিন।
টিমের সদস্যরা বাচ্চাটির প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং এই বিপর্যস্ত পরিস্থিতিতে মানবিক সাহায্যের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর রেজাউল করিম রাজি।
স্টেডফাস্ট কুরিয়ার লিঃ এর এই মানবিক সহায়তার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা সকলকে আহ্বান জানাই, সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। সহায়তা শেষে টিম জিয়ন এর কো-অর্ডিনেটর বলেন, আল্লাহ আমাদের সঠিক পথ দেখাক এবং সকল অসুস্থ মানুষকে দ্রুত আরোগ্য দান করুন, আমিন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.