
মহিবউল্লাহ কিরন, বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খানকে সংবর্ধনা ও আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া অনুষ্ঠান সোমবার বেলা ১১ টায় মাদ্রাসা মিলনায়তনে পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর গাজী মোঃ কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী সংবর্ধিত উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসক ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রোকনুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার জমিদাতা সদস্য মোঃ রফিকুল আলম,ম্যানেজিং কমিটির সদস্য গাজী মোঃ শহিদ.অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস হাওলাদার, উপাধ্যক্ষ মাওলানা মোঃ ইউছুফ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মোঃ আব্দুল খালেক, মাদ্রসার শিক্ষক মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, মাওলানা মোঃ রুহুল আমীন প্রমুখ।বক্তারা পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.