
মহিবউল্লাহ কিরন, বরগুনা: বরগুনার আমতলীতে চোলাই মদসহ মো. আব্দুল আজিজ প্যাদা নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের ৪নং ওয়ার্ডের দুর্গা মন্দিরের পূর্ব পাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজিজ প্যাদা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত সুরত আলী প্যাদার ছেলে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, বিশেষ অভিযানে আজিজ প্যাদাকে ৪ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.