
মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ :
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মিথ্যা মামলার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টার সময় কাশিয়ানী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে কাশিয়ানী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পক্ষ থেকে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মো. নুরুজ্জামান, কাশিয়ানী সাংবাদিক পরিষদের সভাপতি মো. ফায়েকুজ্জামান, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিংকন, সহ-সভাপতি পরশ উজির, নুর ইসলাম লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জামান, জুয়েল হাসান,দৈনিক জনকণ্ঠ পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি আশরাফুজ্জামান, লিটন সরদার, নেওয়াজ আহমেদ পরশ, আল ইমরান, মো. পারভেজসহ কাশিয়ানী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন অবিলম্বে মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার এবং বিগত পতিত সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিদেশে টাকা পাচার ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়ার হুশিয়ারী দেন তারা।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.