
এনামুল হক ছোটন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-০৪ (সদর) আসনে জনগণ মনোনীত স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক শামীম সিআইপিকে বিজয়ী করার লক্ষ্যে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ডিসেম্বর (বুধবার) বিকাল ০৪ টায় নগরীর বাউন্ডারি রোড শাহীন ক্যাডেট স্কুল মাঠে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ কতৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-০৪ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন " এফবিসিসিআই " এর সাবেক সহ-সভাপতি, দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ নওশেল আহমেদ অনি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শওকত জাহান মুকুল, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম শাহিন, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর হিমেল, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাত।
এছাড়াও রাখেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন আলম, ফাহিম ফেরদৌস ফুয়াদ,সদস্য মিশু, নাহিদ হাসান রাব্বি, আরিফ হোসেন, রাসেল সিমান্ত, সহ প্রমূখ। এসময় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সকল ওয়ার্ড ও অন্যান্য ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.