
মোঃ হৃদয় ইসলাম॥ জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কে ইসলামপুরের ঋষিপাড়া গ্রামে ট্রাকের চাপায় আশিকুর রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক ইসলামপুর পৌর এলাকার বেপারী পাড়া গ্রামের বেংগু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় (ঢাকা মেট্রো ট -১৩-৫৭৭) নম্বরের বেগুন বোঝাই একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় আশিক। পরে স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
এলাকাবাসী জানান, নিহত শিশু আশিকের বাবা বেংগু মিয়া একটি মামলায় জেলহাজতে রয়েছেন। মা আখিরা বেগম আশিকের বাবার জামিনের জন্য জামালপুর আদালতে অবস্থান করায় বাড়িতে কেউ ছিল না।
ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.