
এম আবু হেনা সাগর, ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতের সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়।
১৪ মে ফাহমিদা বেগম ইসলামিক ফাউন্ডেশনের ঈদগাহ সাধারণ রিসোর্স সেন্টার পরিদর্শন এবং সমন্বয় সভা শেষে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
তিনি বিদ্যালয়ের পাঠদান পরিবেশ, সুসজ্জিত লাইব্রেরী, নান্দনিক হল রুম এবং শিক্ষকবৃন্দের আতিথিয়তা দেখে মুগ্ধ হন।
এই সময় প্রধান শিক্ষকসহ অপরাপর শিক্ষক শিক্ষিকারা ইসলামিক ফাউন্ডেশন,কক্সবাজারের উপ পরিচালক ফাহমিদা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ফাউন্ডেশন উপ পরিচালক।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.