
স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে বিজয় ও এশিয়ান টেলিভিশন ঈশ্বরদী প্রতিনিধিদের যৌথ উদ্দ্যেগে নিজস্য কার্যালয় উদ্বোধন করা হয়।
ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফিতা কেটে ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম। বিজয় টেলিভিশনের ঈশ্বরদী প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বসির। এবং ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিশু শিক্ষার্থী তানজিন বিনতে আশরাফ অর্নব।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হক, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জনকণ্ঠ'র স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি ও আজকের পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি খোন্দকার মাহাবুবুল হক দুদু, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও সাপ্তাহিক সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসিন, দৈনিক বীর বাংলা পত্রিকার সম্পাদক ওহিদুজ্জামান টিপু, কালের কন্ঠ ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান, আনন্দ টিভি'র ঈশ্বরদী প্রতিনিধি বায়োজিদ বোস্তামি প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আন্তঃ উপজেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাইদ, সাপ্তাহিক পদ্মার খবর পত্রিকার সম্পাদক ও দৈনিক কালবেলা'র ঈশ্বরদী প্রতিনিধি আমিরুল ইসলাম রিংকু, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি মাহফুজুর রহমান শিপন, যায়যায়দিন পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি হাফিজুর রহমান, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি মাহাবুব খান মিথুন, সাপ্তাহিক স্ব-কাল বাংলা,এবিসি ন্যাশনাল নিউজ, বাংলাদেশ সকালের স্টাফ রিপোর্টার উজ্জল হোসেন প্রধান, দৈনিক বিজয় প্রতিদিন পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি মুশফিকুর রহমান মিশন,ভোরের ডাক পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি রাসেল হোসাইন, ইতিহাস টুয়েন্টিফোর ডটকম এর স্টাফ রন্জন কুমার প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়ান টিভি'র ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি রাকিব বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মোঃ জাহিদুর রহমান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক প্রথম সকাল পত্রিকার সম্পাদক মহিদুল ইসলাম।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.