
স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় মামুন হোসেন (৩৫) নামে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল নয়টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আলহাজ্ব মোড় এলাকায় ইঞ্জিন চালিত স্টিয়ারিং(কুত্তাগাড়ি)'র ও ইজিবাইকের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনের গ্রামের বাড়ি রংপুর জেলায়। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের সুবাদে সে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বাবুপাড়া এলাকার মুনসুর সরদারের বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে রূপপুর থেকে একটি ব্যাটারি চালিত ইজিবাইক যাত্রী বোঝাই করে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। শহরের আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছানো মাত্র অপর দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত স্টিয়ারিং(কুত্তা গাড়ি) ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ইজিবাইকে থাকা কয়েকজন যাত্রী আহত হন। মামুনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফায়ার ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.