
ওসমান হোসাইন. কর্ণফুলী. চট্টগ্রাম॥ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শিকলবাহা কলেজ বাজার সংলগ্ন পিছনে দফদার বাড়িতে রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে তিনজনের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
এ সময় এক গৃহস্থের বেশ কয়েকটি পালিত কবুতর পুড়ে মারা যায়। এতে নগদ ১লাখ ২০ হাজার টাকাসহ কমপক্ষে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের দাশপাড়া দফদার বাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুড়ে যাওয়া যেকোনো একটি বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন পাশাপাশি অবস্থিত বিমল দাস, মৃত দ্বরজ্ব দাস ও রাতু দাসের বসতঘর গ্রাস করে ফেলে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজাখালীস্থ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ৩টি বসতঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মামুনুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহয়তা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন মাটির চুলা থেকে এই অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা যায়।
উপজেলা নির্বাহী (ইউএনও)পরিদর্শনকালে সঙ্গে ছিলেন সন্মানিত কর্ণফুলী উপজেলা. মহিলা ভাইস চেয়ারম্যান ডা.ফারহানা মমতাজ,শিকলবাহা ইউপি চেয়ারম্যান, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আসদুজ্জামান কায়সার,নুরুল ইসলাম, মহিলা ইউপি সদস্য খুরশিদা বেগম, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.