
প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ণ
কাচ্চি

কাচ্চি
-কাজী মহিউল ইসলাম
'নিমতলীর' সেই দগদগে ঘা
শুকিয়ে যাবার আগে,
'বেইলী রোডের' লবণ ছিটা!
ভীষণ কষ্ট লাগে।
কাচ্চির লোভ দেখিয়ে ওরা
কত মানুষ মারে,
জানিনা তো কয়টা মাথা
আছে তাদের ঘাড়ে!
প্রতিদিনই আগুন নিয়ে
করছে তারা খেলা,
আমজনতার জীবন নিয়ে
করছে হেলা-ফেলা।
লাভের মোহে অন্ধ তারা
মানে না তো কিছুই,
দেয়না তারা প্রাণের মূল্য
ছুটছে টাকার পিছুই।
সারা জীবন তাদের কাছে
নিজের স্বার্থ বড়,
তাদের দেখে কেন সবাই
ভয়েই জড়সড়?
এই বাঙালি বীরের জাতি
তাদের কিসের ভয়?
এই বাঙালিই রুখতে পারে
সকল অবক্ষয়।
জাগিয়ে তোল নিজের বিবেক
মিলাও হাতে হাত,
দাও গুঁড়িয়ে যত আছে
মানুষ মারার ফাঁদ।
------
অগ্নিদগ্ধ হয়ে সকল আহত ও নিহতদের স্মরণে রচিত।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.