
মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে বাসস্ট্যান্ড চত্বরে ফিলিস্তিনের গাজায় ত্রাণ বহরে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ,মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে কালাই আন নাজাত ফাউন্ডেশনের আয়োজনে কালাই আহলে হাদিস জামে মসজিদ কমপ্লেক্সের খতিব ও হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মো. সেলিম রেজার নেতৃত্বে ও কালাই আন নাজাত সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশগ্রহণ করেন বিভিন্ন মসজিদের মুসল্লিগণ উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শেষে বক্তব্য রাখেন কালাই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনুর রশীদ, হারুঞ্জা জামে মসজিদের খতিব মো. শামিম হোসেন, কালাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম ফিতা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলিমসহ প্রমুখ।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.