
মোঃ আশরাফুজ্জামান স্টাফ রিপোর্টার॥ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাগিয়া গ্রামের ঐতিহ্য বাহী ২৩ তম বার্ষিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা ২০২৩ গতকাল বিকেল ৩ টার সময় বাঘিয়া মাঠে অনুষ্ঠিত হয়। বাগিয়া গ্রামের প্রবীণ মুরুব্বি ইদ্রিস শেখ এর সার্বিক তত্ত্বাবধানে ও গ্রামের যুব সমাজের সার্বিক সহযোগিতায় এ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লাখো দর্শকের উপস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নানা নামের ১০ টি ঘোড়ার তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিযোগিতা পূর্ণ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় যশোরের আমডাঙ্গা থেকে আগত মিন্টু শেখের ঘোড়া প্রথম, ঝিনাইদা থেকে আগত হিরো মোল্লার ঘোড়া দ্বিতীয় ও যশোরের অভয়নগর থেকে আগত ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।
মহেশ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান এর সঞ্চালনায় উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং মহেশপুর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমানিয়া, সভাপতিত্ব করেন জাফর মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের সদস্য হুমায়ুন কোবির,মহেশ পুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন ঠাকুর, ছাত্রলীগের সভাপতি লিখন শিকদার সহ মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বাগিয়া গ্রামের ঘোড়া দৌড় প্রেমিরা উপস্থিত থেকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
মেলায় চুরি ফিতা, নাগরদোলাসহ গ্রামের মানুষের প্রয়োজনীয় নিত্যপণ্যের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা, ফলে মেলা হয়ে ওঠে সাধারণ মানুষের মিলনমেলায়।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.