
ক্রাইম ডেস্ক॥ গোপালগঞ্জের কাশিয়ানীতে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়ে গোয়াল ঘরের দরজায় চিঠি রেখে গেছে অজ্ঞাত দূর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে গতকাল ৭/৪/২০২৩ শুক্রবার রাত ৯:৩০ মিনিটের সময় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলা গ্রামে। কাশিয়ানী উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জানে আলম বিরু মিয়ার ছোট ভাই রেজাউল ইসলাম বকুল মিয়া কে রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়।
বকুল মিয়া মহেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নানে মিয়ার ছেলে। ভুক্তভোগী বকুল মিয়া বলেন গতকাল তারাবি নামাজের পর গরুর খামারের সামনে গেলে দরজায় একটি ব্যাগ দেখতে পাই।ব্যাগটি খুলে দেখি ভেতরে কাফনের কাপড়, আতর, গোলাপ জল কর্পূর সহ মৃতদেহ গোসলের সকল সরঞ্জামসহ একটি চিরকুট রয়েছে।
চিরকুটটি কম্পিউটারে টাইপ করা। চিঠি পড়ে জানতে পারি তাতে আমি ও আমার একমাত্র ছেলে শাকিব মিয়াকে হত্যার স্পষ্ট হুমকি দেয়া হয়েছে।
কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমি ও আমার পরিবার ভয় পেয়ে যাই। আমার বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম বীরু মিয়াকে জানালে তিনি আমাকে থানায় অভিযোগের পরামর্শ দেন। সে রাতেই আমি রাত এগারোটার সময় কাশিয়ানি থানায় উপস্থিত হয়ে অজ্ঞাত আসামিদের নামে অভিযোগ দায়ের করি।
থানা পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আমাকে আশ্বস্ত করেছেন আমারও আমার পরিবারের নিরাপত্তায় যা যা করা দরকার তা কাশিয়ানি থানা পুলিশ করবেন। আমি ও আমার ছেলের হুমকিদাতাকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই।
এ ব্যাপারে চকবন দোলা গ্রামের বাসিন্দা বাসার তালুকদার জানান বকুল মিয়া একজন নিরীহ ও ভালো মানুষ। তার মত ভালো মানুষ আজকাল দেখা। এমন ব্যক্তিকে যায় না কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়া আমি হতবাক হয়েছি। আমি এ ধরনের হুমকি দাতাদের খুঁজে বের করে কঠিন শাস্তি দাবি করছি।
হুমকির ব্যাপারে বকুল মিয়ার বড় ভাই শাহজান মিয়া সাইজার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ভাই বকুল মিয়া অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ সে সব সময় ক্ষেত খামার পড়ে থাকে। তাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়ায় হতবাক হয়েছি।
এ ব্যাপারে কাশিয়ানি থানার এসআই শাহ আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি, অপরাধী যেই হোক তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.