
মোঃ রমজান আলী : ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০ পিচ ইয়াবাসহ লক্ষ্মণ দেবনাথ ( ৩৩) নামে এক মাদক কারবারি কে আটক করেছেন কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার(২৬ জানুয়ারি) পৌর শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন থানার উপপরিদর্শক (এসআই) নাজিবুল হক।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মডেল থানার পুলিশ শহরের মেইন বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে আটক করেন লক্ষ্মণ দেবনাথকে। এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজিবুল হক বলেন,কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে থেকে লক্ষন দেবনাথকে আটক করা হয়। সে সময় তাঁর জ্যাকেটের পকেট থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
সে কালিগঞ্জ উপজেলার পশ্চিম বলরামপুর গ্রামের রহিত দেবনাথের ছেলে।লক্ষণের নামে কোটচাঁদপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। আগামি কাল ঝিনাইদহ কোর্টে প্রেরণ করা হবে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.