
নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ কোটচাঁদপুরে ঔষধ কোম্পানি'র কাভার পিকাপের ধাক্কায় মোটরসাইকেল চালক মোঃ রিফাত হোসেন (১৭) এর মৃত্যু হয়েছে।(৬ জুন) মঙ্গলবার সকাল ৮ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
সে উপজেলার এড়ান্দাহ গ্রামের মোঃ মইদুল ইসলাম টেংরার ছেলে,মৃতের চাচা শামীম হোসেন বলেন,প্রতিদিনের ন্যায় সে কোটচাঁদপুর টাইলস মিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়।
মেইন বাসস্টান্ড পারাপার হতে গেলে কালিগঞ্জ দিক থেকে আসা ঔষধ কোম্পানি'র কাভার পিকাপটি মোটরসাইকেল চালক রিফাত হোসেন'কে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়, স্থানীয়রা তাঁকে উদ্ধার করে,কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক যশোর সদর হাসপাতালে রেফার করে। যশোর পালবাড়ি মোড় পৌছালে তাঁর মৃত্যু হয়।
ঔষধ কোম্পানি'র কাভার পিকাপটির নং কুষ্টিয়া(ন) ১১-০২১৭ কোটচাঁদপুর মডেল থানা পুলিশ হেফাজতে আছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.