
নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ সারা দেশের মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের এক যোগে গণভবন থেকে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৬ মার্চ বৃহস্পতিবার সকালে শুভ উদ্বোধন করেন।
এর অংশ হিসেবে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নব-নির্মিত মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার উছেন মে, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌরসভার প্যানেল মেয়র (২) জাহিদ হোসেন, সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সহ-সভাপতি লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, মডেল থানার অফিসার ইনর্চাজ মঈন উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বাবু মিয়া প্রমুখ।
নির্মাণ কাজের ঠিকাদার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কোটচাঁদপুর পৌর এলাকার রুদ্রপুর গ্রামের মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র বি-ক্যাটাগরি হিসেবে ৫২ শতাংশ জমির ওপর নির্মিত। তিন তলা বিশিষ্ট মডেল মসজিদ (টাইপ-বি) যেখানে প্রতি ফ্লোরের আয়তন ১ হাজার ৬৯৯ দশমিক ১৬ বর্গমিটার। ভবনের মোট আয়তন ২৯,৮০০ বর্গফুট। বাস্তবায়নে ব্যয় ১৪ কোটি ৯৫ লাখ টাকা।
আধুনিক সব সুযোগ-সুবিধাসহ এসব মসজিদে থাকছে ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে পাঠাগার, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কোরআন হাফেজ বিভাগ, শিশুশিক্ষা, অতিথিশালা,পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্র থাকছে। ২য় তলায় মূল নামাজ কক্ষ, কনফারেন্স রুম, ওজুখানা, টয়লেট, উপ-পরিচালকের কক্ষ, হিসাব কক্ষ। ৩য় তলায় পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক নামাজ কক্ষ, মক্তব কক্ষ, ইসলামিক রিসার্চ সেন্টার, ইমাম, মোয়াজ্জিন, খাদেম, শিক্ষক ও সাধারণ কর্মচারীদের কক্ষ, অতিথি কক্ষ। এছাড়াও মেহেরাব, সিড়ি ও একটি সুউচ্চ দৃষ্টি নন্দন মিনার রয়েছে।
সারাদেশে নির্মাণাধীন মডেল মসজিদের অবকাঠামো গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। বাস্তবায়নকারী সংস্থা ইসলামিক ফাউন্ডেশন। মডেল মসজিদে একসঙ্গে ৩ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা জানান, মডেল মসজিদ নির্মাণ-বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। কেননা এখানে নানা বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি একটি গবেষণা কেন্দ্র থাকবে। তিনি আরও বলেন, মসজিদের নির্মাণ কাজ শেষে খুলে নেওয়া হচ্ছে আজ দৃষ্টিনন্দন এ মসজিদের দ্বার। এলাকার মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায়ের পাশাপাশি ইসলামী জ্ঞান অর্জন করতে পারবেন।
স্থানীয় পৌর এলাকার বাসিন্দারা জানায়, আমরা অনেকদিন দেখছি এখানে মডেল মসজিদের কাজ চলছে। পুরো উপজেলায় এটি সর্ব প্রথম সব সুযোগ সুবিধা সমৃদ্ধ দৃষ্টিনন্দন মসজিদ। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই মসজিদে নামাজ আদায় করার জন্য।
উপজেলা নির্বাহী অফিসার উছেন মে জানান,দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গুলো ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর উদ্ধোধনের মাধ্যমে দৃষ্টিনন্দন মডেল মসজিদটি মুসল্লিদের নামাযের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।সে সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র,শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ,দর্শনার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.