
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সমূহ বিপণন বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে “দি বাস্কেট” ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)।
ইপসার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড.মোঃ আরিফুর রহমানও দি বাস্কেট ‘র চেয়ারম্যান মো নাজমুল হোসেনের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ, ইপসা পরিচালক (অর্থনেতিক উন্নয়ন) মো: মনজুর মোরশেদ চৌধুরী, ইপসার উপ পরিচালক নাছিম বানু, আরএমটিপি (ফল ও ফসল) প্রকল্প সমন্বয়কারী সুমন দেব নাথ।
আজ চট্টগ্রাম প্রধান কার্যালয়ে এ দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
সমঝোতা চুক্তির ফলে সীতাকুণ্ড এবং মিরসরাই এর ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সমূহ বিপনণের একটি নতুন দুয়ার উন্মোচন হবে।
আরএমটিপি” প্রকল্পের আওতায় পিকেএসএফ এর অর্থায়নে, উচ্চ মূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। উক্ত উপপ্রকল্পটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড এবং মিরসরাই উপজেলায় ৬০০০ জন লক্ষভুক্ত সদসস্যের মধ্যে বাস্তবায়িত হবে।
প্রকল্পের লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পুষ্টি উন্নয়নসহ নিরাপদ পণ্য সরবরাহ নিশ্চিতকল্পে ইকোলজিক্যাল ফার্মিং-এর বিষয়ে ক্রমান্বয়ে উদ্যোক্তাদেরকে আগ্রহী করে তোলা।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.