
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরে গঙ্গাচড়ায় মানবাধিকার প্রতিষ্ঠায় সকল অংশীজনের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট ৪ নং গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ হলরুমে দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে ও জার্মান দূতাবাসের সহযোগিতায় মতবিনিময় সভায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে মতামত ব্যাক্ত করেন।
ইউ'পি সদস্য আলহাজ্ব আব্দুল খালেক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ক্ষান্ত রানী রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বুলবুল আহম্মেদ,মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিয়া,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুল্লাহ, ৪নং গঙ্গাচড়া ইউ'পি সদস্য আব্দুল মতিন অভি, ইউ'পি সদস্য মোজাম্মেল হক,সংরক্ষিত ইউপি সদস্য মোর্শেদা বেগম, মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, নারী নেত্রী নিলুফা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান, ইউ'পি সচিব আব্দুল মোন্নাফ,এনজিওকর্মী আসমিরা আক্তার,বাজার মসজিদের ইমাম আব্দুল মালেক মানিক,দফাদার লিটন মিয়া,গণমাধ্যম কর্মী প্রমূখ।
দ্যা হাঙ্গার প্রজেক্টের গঙ্গাচড়া উপজেলার এরিয়া কো-অর্ডিনেটর শামসুদ্দীন এর পরিচালনায় সভায় উপস্থিত অতিথিবৃন্দ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে সম্প্রীতি রক্ষা, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা ও উত্তরণের উপায়সহ মানবাধিকার রক্ষায় সবাইকে সামাজিক দায়বদ্ধতা থেকে ঐকের আহ্বান জানান।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.