
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ২শ কম্বল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (১৩ জানুয়ারী) বিকেলে মুক্তিযোদ্ধা ভুবনে গঙ্গাচড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ তামান্না।
উল্লেখ্য গত এক সপ্তাহ ধরে সুর্যের দেখা যাচ্ছেনা। রংপুর আবহাওয়া অফিস সূত্র জানায়, এ অঞ্চলে শনিবার সর্বনিম্ন ১১ ডিগ্রি ও সর্বচ্চ ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছে চরাঞ্চলসহ এ জনপদের সাধারণ মানুষ। তবে তাদের মাঝে উষ্ণতা বাড়াতে কম্বল বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে প্রশাসন। তবে যে পরিমাণ কম্বল আমাদের হাতে বরাদ্দ আছে তার চেয়ে অনেক বেশি চাহিদা তাই প্রশাসনের পাশাপাশি সমাজের বৃত্তবানদের অসহায় বৃদ্ধ ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসার আহ্বান জানাই। বিতরণ কালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.