
মো: স্বপন আলী, মেহেরপুর॥ মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে শ্লোগানে শ্লোগানে কম্পিত ছিলো রাজপথ। দীর্ঘদিন পরে বিএনপির বাধ ভাংগা জনশ্রোত গাংনীর রাজপথ। মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এর গাংনীস্থ রাজনৈতিক কার্যালয় চত্বরে আলােচনা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।এসময় বক্তব্য রাখেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলােচনা সভার আগে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
অন্যদিকে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হােসেন এর গাংনীস্থ রাজনৈতিক কার্যালয়ের সামনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলােচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল্লাহিল মারুফ পলাশ। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হােসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতা আব্দুর রাজ্জাক মাস্টার। এসময় বক্তব্য রাখেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অন্য দিকে বিকেলে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে গাংনী হাসপাতাল বাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.