
ইমাম হাছাইন পিন্টু, নাটোর : স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উপলক্ষে রালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
২৭/০২/২০২৪ মঙ্গলবার গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার এর সভাপতিত্বে উপজেলা চত্বরে রেলি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাল শেখ উপজেলা প্রকৌশলী মোঃ মিলন মিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলমগীর হোসেন উপজেলা পিআইও কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান প্রমূখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার স্থানীয় সরকারের সেবা ও উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বলেন আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও একই দিনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.