
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : "এগিয়ে যাও বন্ধু এগিয়ে যাও নিজের ও দেশের উন্নয়নে" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন "friend's to GO" এর যাত্রা শুরু হলো। শনিবার রাত ৮টায় গুরুদাসপুর বাজারের বকুলতলা ঘাটে ফিতা কেটে ওই সংগঠনের অফিস উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী।
ফ্রেন্ডস টু গো এর সভাপতি মো. রেজাউল কাজির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন প্রধান বক্তা উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এসময় খুবজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম শরীফ, আওয়ামী লীগ নেতা জমসেদ আলী, আব্দুস সালাম মোল্লা, অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, অশোক কুমার গোস্মামী, ফ্রেন্ডস টু গো এর সাধারণ সম্পাদক এহসানুল হক, ক্যাশিয়ার বেনজির আহমেদ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মি সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ঠ সুত্রে জানা যায়, ভবিষ্যতে মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সংগঠনটি এগিয়ে যাচ্ছে। মানুষের বিপদে-আপদে পাশে থাকা ও দেশের উন্নয়নে বড় শিল্প প্রতিষ্ঠান করাই ফ্রেন্ডস টু গো সংগঠনের উদ্দেশ্য।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.