
ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের গুরুদাসপুর পৌরসভার আয়োজনে RUTDP শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এর তথ্যাদি সংগ্রহের জন্য আলোচনা অনুষ্ঠিত হয়।
গুরুদাসপুর উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুধীর কুমার শর্মা সিনিয়র ডিজাইনার ইঞ্জিনিয়ার, মোঃ নাসিরুল ইসলাম ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ার,সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল হক সরকার, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, মোঃ আনিসুর রহমান মোল্লা,মোঃ মেহেদি হাসান সহ পৌর কাউন্সিলর, পৌর কর্মকর্তা কর্মচারী সহ পৌরসভার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় গুরুদাসপুর পৌরসভার ড্রেন কালভাট, রাস্তা সপিংমল, সুপার মার্কেট,পৌর পার্ক বাস টার্মিনাল নির্মানসহ প্রয়োজনীয় সকল উন্নায়নে কর্ম পরিকল্পনা গৃহন করা হয়।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.