
নিজস্ব প্রতিবেদক :
দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে মর্মে র্যাবের নিকট কিছু সুনির্দিষ্ট অভিযোগ আসে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে গত ১৯ জানুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক ১৪৩০ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র্যাব-৭, চটগ্রাম কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১১ জন দালালকে হাতেনাতে আটক করে।
এ সময় উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক আটককৃত ১১ জনের মধ্যে ০৮ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড এবং ০৩ জনকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রধান করা হয়।
আটককৃত দালাল চক্রের সদস্যরা জিজ্ঞাসাবাদের জানা যায়, তারা মূলত গ্রামের দরিদ্র, অসহায়, যারা সরকারী চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ এমন ভুক্তভোগীদের টার্গেট করে এবং সরকারী হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতার কথা বর্ণনা সাপেক্ষে রোগী ও তাদের স্বজনদের মধ্যে এক ধরণের ভীতি সৃষ্টি করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেয়।
উল্লেখ্য, মানুষ অসুস্ততা থেকে মুক্তি পেতে সরকারি হাসপাতালে স্বল্প/বিনামূল্যে সুচিকিৎসার প্রত্যাশা নিয়ে এসে থাকে। পক্ষান্তরে সরকার কর্তৃক হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা রেখেছে। দেশের সরকারী হাসপাতাল কেন্দ্রীক দালালচক্রের অসৎ সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যে কাঙ্ক্ষিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় সরকারী মেডিকেল কলেজ হাসপাতালগুলো দালালমুক্ত করার জন্য সর্বসাধারণের সচেতনতা একান্ত প্রয়োজন, পাশাপাশি হাসপাতালগুলো দালালমুক্ত করার জন্য র্যাবের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.