
নিজস্ব প্রতিবেদক, বাবলু মিয়া॥ চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রবিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে একটি চোরাই মটরসাইকেলসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা চুয়াডাঙ্গা জেলার পাশ্ববর্তী জেলা ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার রুদ্রপুর স্কুল পাড়ার খোকন রহমানের ছেলে ফাহিম হুসাইন (২৩),বাজেবামদাহ কলেজ স্টান্ড পাড়ার আব্দুল হালিমের ছেলে বিপ্লব হোসেন (২৫) ও সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজ পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে সোহান হোসেন (২৫)।
থানা পুলিশ সুত্র থেকে জানা যায় , জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকের সার্বিক তত্ত্বাবধানে জীবননগর শাহাপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে শাহাপুর তিন রাস্তার মোড় নামক স্থান থেকে মোটরসাইকেল সহ ফাহিম হুসাইন কে আটক করতে সক্ষম হলেও বিপ্লব হোসেন ও সোহান হোসেন পালিয়ে যায়। ওই রাতেই পালাতক দুই জন কে কোটচাঁদপুর পৌর এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানান।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.