
মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট :
জয়পুরহাটে পাইপ লাইনের মাধ্যমে শিল্প কারখানা ও বাসা বাড়িতে গ্যাস সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, ছাত্রসমাজ ও শ্রমিকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান উজ্জ্বল, আবু বক্কর সিদ্দিক, মনজুরে মওলা পলাশ ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি নূর ই আলম।
শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দেওয়া হয়।
বক্তারা বলেন, জয়পুরহাট থেকে মাত্র ৩৯ কিলোমিটার দূরে বগুড়ার মোকামতলাতে গ্যাসের পাইপ লাইন রয়েছে। অথচ জয়পুরহাটবাসী দীর্ঘদিন থেকে এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে পাইপ লাইনে মাধ্যমে গ্যাস সংযোগ চালুর দাবি জানান বক্তারা।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.