
মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট :
জয়পুরহাট জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত কল্যাণ সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার, জয়পুরহাট মুহম্মদ আবদুল ওয়াহাব
পুলিশ সুপার উক্ত সময় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যদের পূর্বের সকল প্রস্তাবনা বাস্তবায়ন সংক্রান্তে জানান। এ মাসে নতুন কোন প্রস্তাবনা থাকলে সভায় পেশ করার জন্য বলেন। পরবর্তীতে তিনি জেলার সকল ইউনিট এবং পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা যেমন, যানবাহন শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, মেস, অস্ত্রাগার, এমআই সেন্টার, সি স্টোর, ডি স্টোর, রিজার্ভ অফিস সহ সংশ্লিষ্ট সকল অফিস সংক্রান্তে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে পুলিশ অফিসে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গুরুত্বপূর্ণ মামলা সংক্রান্তে সংশ্লিষ্ট মামলার আইও এবং অফিসার ইনচার্জদের দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্সসহ বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরিশেষে পুলিশ সুপার সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.