
মোঃ আবদুল আলিম, জেলা প্রতিনিধি॥ আজ ১০/০২/২০২২ তারিখ শুক্রবার, অত্যন্ত জাকজমক পূর্নভাবে "বাংলাদেশ খেলা ঘর আসর" এর পটুয়াখালী জেলা শাখার তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল।
বাংলাদেশ খেলাঘর আসর অসাম্প্রদায়ীক ও স্বাধীনতার চেতনায় গড়ে ওঠা শিশু সংগঠন। স্বাধীনতা অব্যবহিত পর পরই
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে গড়ে ওঠা এই সংগঠনটি , শিশু ও কিশোরদের মানুষিক বিকাশে কাজ করে আসছে।
শিশুদের মানষিক বিকাশের জন্য যতোগুলো সংগঠন বাংলাদেশে কাজ করছে, তাদের মধ্য থেকে সকলের আস্থার যায়গা দখল করছে "বাংলাদেশ খেলাঘর আসর"।
সকল শিশু ও অবিভাবকদের প্রিয় এই বৃহৎ সংগঠনটির পটুয়াখালী জেলা শাখার পরিচালনা কমিটি সব সময় গঠন করা হয় বৃহৎ আয়োজনে, জাকজমক পূর্ন সম্মেলনের মাধ্যমে।
তারই ধারা বাহিকতায় এছরেও সম্মেলনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি,পটুয়াখালী বাসীর আস্থাভজন প্রিয় নেতা আলহজ্জ কাজী আলমগীর হোসেন।
পটুয়াখালী ঝাউবন চত্তরে আজ সারা দিনভর উক্ত সংগঠনের সদস্য শিশু-কিশোর ভাই-বোনদের অংশগ্রহনে নাচ,গান ও আবৃতি সহ নানান অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে চলে উক্ত সম্মেলন।
বিভিন্ন অনুষ্ঠান শেষে ঘোষনা করা হয় আগামী তিন বছরের জন্য নব গঠিত কার্যনির্বাহী কমিটির নাম।
বাংলাদশ খেলাঘর আসর-পটুয়াখালী শাখার নব কমিটির সভাপতি হিসেবে পটুয়াখালী সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসার মোঃ জাফর আহম্মেদ দায়ীত্ব দেয়া হয়েছে এবং পটুয়াখালী জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সকল শিশু-কিশোরের প্রান প্রিয় পংকজ কর্মকারকে সাধারন সম্পাদকের দায়ীত্ব দেয়া হয়েছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.