
রিফাত আরেফিন : যশোরের ঝিকরগাছায় বহুল আলোচিত বউয়ের সাথে পরকিয়ার জেরে বন্ধু তৌফিককে খুন করার আট চল্লিশ ঘন্টার মধ্যে ঘাতক বন্ধু ক্যাসেট বাবুকে গ্রেফতার করেছে পিবিআই যশোরের একটি চৌকস টিম।
পিবিআই যশোর সুত্রে জানা গেছে, গত ২০/০১/২০২৪ খ্রিঃ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় তৌফিক (২১) কে বাবু @ ক্যাসেট বাবু তার নিজ বাড়িতে ডেকে নিয়ে চাকু দিয়ে হত্যা করে। মৃত তৌফিক (২১), পিং-মোঃ শাহাদাত হোসেন, সাং-কৃষ্ণনগর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর সে ঝিকরগাছা থানাধীন আলিনা জুট মিলে চাকুরী করত। মৃত তৌফিক ও ০১নং আসামি দুজন ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুত্বের সূত্র ধরে মৃত তৌফিক ০১নং আসামির বাড়ীতে অবাধ যাতায়াত করত। একপর্যায়ে মৃত তৌফিকের সাথে ০১নং আসামির স্ত্রী তথা ০২নং আসামি রিয়া খাতুনের ঘনিষ্ট সর্ম্পক হয়। সম্পর্কের বিষয়টি ০১নং আসামি জানতে পারে এবং সে সন্দেহ করে তৌফিকের সাথে ০২নং আসামির অনৈতিক সম্পর্ক আছে। উক্ত বিষয় নিয়ে ০১ ও ০২নং আসামির মধ্যে ঝগড়া বিবাদ হয়। তখন ০১নং আসামি তৌফিক’কে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন ০১নং আসামি মিমাংসার কথা বলে কৌশলে তৌফিককে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। ভিকটিম ০১নং আসামির বাড়িতে যাওয়ার পর ০২নং আসামির সাথে তৌফিকের সম্পর্কের বিষয় নিয়ে ০১নং আসামি ও তৌফিকের মধ্যে ব্যাপক ঝগড়া বিবাদ শুরু হয়। একপর্যায়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক ০১নং আসামি তার ঘরে থাকা চাকু দিয়ে তৌফিকের পেটে আঘাত করলে তার পেট থেকে নাড়ী, ভুড়ি বের হয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। তখন ০২নং আসামি তৌফিকের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিকরগাছা, যশোর নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তৌফিকের অবস্থায় অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরে রের্ফাড করে। ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
উক্ত বিষয়টি পিবিআই যশোর অবগত হয়ে পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) তৈয়বুর রহমান, এসআই (নিঃ) স্নেহাশিস দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ যশোর জেলার আভিযানিক দল কর্তৃক গত গত ২১/০১/২০২৪ খ্রিঃ সময় সকাল ০৯.০০ ঘটিকার সময় ভোলা জেলার দৌলতখান থানাধীন দক্ষিণ জয়নগর গ্রামস্থ তার খালু মোঃ জয়নাল আবেদীনের বাসা হতে ভোলা জেলার দৌলতখান থানা পুলিশের সহায়তায় আসামি মোঃ বাবু মোড়ল @ কেসমত @ ক্যাসেট (৩০), পিতা- মৃত কাশেম মোড়ল, সাং- ঝিকরগাছা (কাটাখাল জামতলা মোড় আফিল রোড), থানা- ঝিকরগাছা, জেলা- যশোরকে গ্রেফতার করে।
গ্রেফতারপূর্বক উক্ত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে, সে জানায় তার স্ত্রীর নাম রিয়া। তার ৩ বছরের ১টি ছেলে আছে। তৌফিকের সাথে তার ২/৩ বছরের বন্ধুত্ব। তৌফিক মাঝে মধ্যে আসামি বাবুর বাড়িতে আসা যাওয়া করত। ১৯/০১/২০২৩ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় সে বাড়িতে এসে দেখে যে রিয়া ও তৌফিক রান্নাঘরে। তখন তার সন্দেহ হয়। পরবর্তীতে ঘটনার দিন সকাল ০৭.০০ ঘটিকার সময় তৌফিককে সে ফোন করে ডাকে। তৌফিক তার বাড়িতে আসে। তখন তৌফিকের সাথে আসামি বাবু গত দিনের বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আসামি বাবু তৌফিকের পেটের ভিতরে চাকু ঢুকিয়ে হত্যা করে মর্মে স্বীকার করে।
উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে যশোর ঝিকরগাছা থানার মামলা নং-২৪, তারিখ : ২০/০১/২০২৪ খ্রিস্টাব্দ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) স্নেহাশিস দাশ ঘটনা সংক্রান্তে জড়িত আসামীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করলে অদ্য ২২/০১/২০২৪ খ্রিঃ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমালী আদালত, যশোর আদালতে সোপর্দ করা হয়।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.