
শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসুদেবপুর নামক গ্রামের মাঠ থেকে তারাপদ বিশ্বাস (৯০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ওই গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তারাপদ বিশ্বাস মাগুরার জেলার শালিখা উপজেলার শ্রীফল তলা গ্রামের মৃত কার্তিক বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়,শুক্রবার সকালে গ্রামের মাঠের পাটক্ষেত থেকে অর্ধ-গলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এবিষয়ে স্থানীয় নাড়িকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মেহেদি হাসান বলেন, মরদেহটি কালীগঞ্জ উপজেলার বাসুদেবপুর মৌজার মধ্যে পাওয়া গেছে। তিনি বলেন, ঐ বৃদ্ধ গত শুক্রবার তার বাড়ি থেকে শিকারপুর গ্রামে নামযজ্ঞ শোনার জন্য বের হয়েছিল। বাসুদেবপুর গ্রামে তার এক আত্মীয় রয়েছে। ধারনা করা হয়েছে নামযজ্ঞ শেষে মাঠ দিয়ে তার আত্মীয় বাড়িতে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.