
শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় পাঁচ বছর এক শিশুর কন্যা কে ধর্ষণ মামলায় তরিকুল জোয়ারদার নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৬মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডিত তরিকুল জর্দার শৈলকূপ উপজেলার রয়েড়াগ্রামের মৃত মেন্দা জোয়ারদারের ছেলে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি শৈলো কোপা উপজেলার রয়েড়া গ্রামের পাঁচ বছরে এক শিশু কন্যাকে ধর্ষণ করে তরিকুল। নির্যাতিতা এই ঘটনা পরিবারকে জানালে শৈলকূপা থানায় ভিকটিমের চাচা মামলা দায়ের করে।
বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার ওই মামলার আসামিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করে অনাদায় চার মাসের সশ্রম কারাদণ্ড এর আদেশ দেন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.