
রতন দে,মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এর সভাপতিত্বে উপজেলার মাঠে বিভিন্ন সরকারী ও বেসরকারী স্কুল, কলেজের শিক্ষার্থী ও থানা পুলিশের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরর্চচা প্রদর্শন এর মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।
এ সময় প্রধান অতিথি হিসেবে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,মাদারীপুর জেলা পরিষদের সদস্য মীর মামুন আর রশিদ, সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ডক্টর মোঃ শওকত আলী মোল্লা, ডি,কে সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ বেগম, শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীত কুমার তালুকদার, সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন পর্যায়ক্রমে পুস্পস্তাবক অর্পণ করেন।
পরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন ও সাদা পায়রা অবমুক্ত করন এবং বীর মুক্তিযোদ্ধা,পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি,রোভার স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অংশ গ্রহণকারী প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.