
রতন দে,মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলার আড়ুয়া কান্দী ভৈরভী গবিন্দ মন্দিরে আজ রবিবার দুপুরে শ্রী শ্রী রাধা রানীর জন্ম তিথি, রাধা অষ্টমী উপলক্ষে ভৈরবী গোবিন্দ মন্দিরে একটি বিশাল প্রার্থনা সভার আয়োজন করা হয়।
সভায় শতাধিক মহিলা রাধা রানীর বেশে ভৈরবী গোবিন্দ মন্দির থেকে পদ যাত্রা শুরু করে আশ্রমের ইসকন মন্দিরে গিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
অনুসঠানের সঞ্চালক রমা বাড়ৈ বলেন,রবিবার শ্রী রাধিকার জন্ম তিথি। এই উপলক্ষে অত্র অঞ্চলের সকল সখিরা প্রানবন্ত হয়ে একত্রিত হয়েছেন, রাধা রানীর করুনা লাভের প্রত্যাশায়। অত্র এলাকার সকল ধর্মপ্রান হিন্দুরা অনুষ্টানে যোগদান করেন।অনুষ্টাশেষে প্রসাদ বিতারন করা হয়া
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.