
রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুব লীগের উদ্যোগে পৃথক পৃথক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭মে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রধান করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খোকন এবং উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। সভায় অতিথির বক্তব্যদেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডল এবং সদস্য শোভা রানী হালদার।
তাছাড়া বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগ নেতা শেখ নাজিবুর রহমান, এম,এম সুলতান আহম্মেদ,খান আবু বক্কার,প্রভাষক জি,এম ফারুক হোসেন,মোল্যা সোহেল রানা,আবু সাঈদ সরদার, মোল্যা জাহিদুর রহমান,ডুমুরিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,সদরের ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,খুলনা জেলা পরিষদের মহিলা সদস্য হাসনা হেনা, তহমিনা বেগম, উপজেলা কৃষক লীগের সভাপতি অরিন্দম মল্লিক, সমীর দে গোরা, গৌর চন্দ্র ঢালী, অমিত মন্ডল, মেহেদী হাসান রাজা, যুবলীগ নেতা শেখ ইকবাল হোসেন ছাত্রলীগ নেতা খান আবুল বাসার ও শেখ মাসুদ রানা প্রমূখ।
এর আগে বিকেলে ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে আহ্বায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ এর সভাপতিত্বে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.