
রাশিদুজ্জামান সরদার (ডুমুরিয়া) খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে রুগ্ন মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রয়কালে ৩ জনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছ ভ্রাম্যমান আদালত।
রবিবার ৩ আগস্ট সকাল ১১টার দিকে খুলনার ডুমুরিয়ার চুকনগর সংলগ্ন নরনিয়া গ্রামে অর্ধ মৃত রুগ্ন গরু জবাই করে গরুর মাংস বিক্রি করার অভিযোগে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে, ভোক্তা আধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৫২ ধারায় অপরাধী৩ জনকে ২মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কোট হাজতে প্রেরণ করে।
কারাদণ্ড প্রাপ্ত ব্যাক্তিরা হলো মোঃ সাইফুল ইসলাম (২২) মোস্তাফিজুর রহমান (৪৫)ও এয়াকুব আলী (৫০)।
জানা যায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ইউপি সদস্য আব্দুস সালাম মহালদারের চুকনগর বাজার সংলগ্ন নরনিয়া গ্রামের একটি ভাড়াটিয়া ঘরে গোপালগঞ্জের গরু ব্যাবসায়ী নাসিম দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে এ ব্যাবসা পরিচালনা করে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে চুকনগর বাজার বণিক সমিতি সভাপতিসহ সদস্যরা রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় ৭টি রুগ্ন গরু ও.৩টি রুগ্ন (মৃতপ্রায়) গরু জবাই করে মাংস প্রস্তুত করেছে। সেসময়ে রুগ্ন গরু মাংসসহ ৩ জনকে আটক করে চুকনগর বাজার বণিক সমিতি।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন আজ রবিবার সকালে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ও ডুমুরিয়া থানা পুলিশ কে অবহিত করলে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা।
এসময় পজীবিত ৫টি গরুর দুইটি গরু সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসায়, দুইটি গরু চাকুন্দিয়া মাদ্রাসায় ও একটি গরু নরনিয়া মাদ্রাসায় প্রদান করা হয়। অপরদিকে জবাইকৃত দুইটি গরু মাটিতে পুঁতে প্রপার ডিসপোজ করা হয়।
এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রুগ্ন মরা গরুর মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.