
শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনে নৌকার মনোনীত প্রার্থী এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার এর পক্ষ থেকে,তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হাজী এম ইউনুছ আলী'র নেতৃত্বে (২৮ই ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় বিশাল এক মিছিল ও ইউনিয়ন পরিষদ পাঙ্গনে আওয়ামী লীগ নেতাকর্মী এবং জনসাধারণের উপস্থিতিতে উঠান বৈঠক।
৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নরুল ইসলাম"এর সভাপতিত্বে এবং ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজহারুল এর সঞ্চালনায় উঠান বৈঠক করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলী। উনি বক্তব্যে এক পর্যায়ে বলেন সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে নৌকায় ভোট দিয়ে ৭ই জানুয়ারি নৌকা'কে বিজয় করতে হবে।
আরো বলেন কিছু লোক আছে এলাকায় কালু টাকা নিয়ে ঘুরছে আর বোঝাচ্ছে উনারা আওয়ামীলীগের লোক এবং উনাদের কথায় কান দেওয়া যাবে না।
কালু টাকা কাছে বিক্রি হওয়া থেকে আমাদের সবাই সজাগ থাকতে হবে। আর ভোটারদের কাছে গিয়ে উনাদের ভুল ভাঙ্গিয় ৭ তারিখে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে বলে জানান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী ফরিদ গাজী। ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম ও সহ-সভাপতি সিরাজুল হক। আওয়ামীলীগ নেতা আসমত আলী, ৩নং বড়দল দক্ষিন ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি আইন উদ্দীন বিষ্শাস। ৩নং ওয়ার্ড সভাপতি হাজী বাসির মিয়া, ৪নং ওয়ার্ড সভাপতি গিয়াস উদ্দীন, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল বাসার।
এছাড়াও উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড সহ-সভাপতি ফজলোল হক, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ জনসাধারণ।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.