
নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজি নং ডিএ ৬৫৩১ জাতীয় দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে নিয়োগ পেলেন।
চট্টগ্রামের বাঁশখালী সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর ৯ নং ওয়ার্ডের মোকামী পাড়ার সন্তান আনিছুর রহমান পিতা মরহুম মোহাম্মদ মাহমুদুল হক সওদাগর, মাতা মিসেস মরিয়ম খাতুন এর বড় সন্তান আনিছুর রহমানের নিয়োগপত্র গত ০১/০২/২৪ ইং তারিখে নির্বাহী সম্পাদক এইচ,এম এমদাদ উল্লাহ স্বাক্ষরিত পত্রিকার পরিচিত আইডি কার্ড চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিস উদ্ধোধনের দিন অফিস কার্যালয়ে প্রদান করা হয়। ইতিমধ্যে তিনি দৈনিক তথ্য বার্তা, বাংলাদেশ সকাল, দৈনিক সরকার প্রত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন, এই ছাড়া ও অনলাইন তালাশ, বিজয় টিভি ২৪, বিডিনিউজ ২৪.কম। দৈনিক মানবাধিকার প্রতিদিনের মাধ্যমে মানুষের দুঃখ দুর্দশা, অন্যায়, অনিয়ম অবিচার এবং রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন।
দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকাটির মাধ্যমে তিনি স্বচ্ছ বস্তু নিষ্ঠু সংবাদ পাঠক মহলে তুলে ধরার জন্য পাঠক শুভাকাঙ্ক্ষী সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.