
নরসিংদী জেলা প্রতিনিধি :
চিনিশপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণের মাধ্যমে ফেব্রুয়ারী রবিবার ক্রীড়া, সাংস্কৃতি, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান চিনিশপুর ইউনিয়নের পুরান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মেহেদী হাসান তুহিন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সাবিকুন্নাহার রোজি, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নরসিংদী সদর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদ উদ্দিন ভূইয়া আহবায়ক নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দল, মাহাবুব ইসলাম সহ -সাধারণ সম্পাদক নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দল, মাসুম ভূইয়া দপ্তর সম্পাদক নরসিংদীর জেলা স্বেচ্ছাসেবক দল, ওবায়দুল ইসলাম তপু যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী শহর স্বেচ্ছাসেবক দল।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.