
ইমাম হাছাইন পিন্টু, নাটোর: ২য় ধাপে নাটোরের দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রওশন আলী, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন সহ সংশ্লিটরা।
জেলা রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান জানান, আগামী ২১ মে ২য় ধাপে নাটোরের বাগাতিপাড়া উপজেলা ও লালপুর উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে বাগাতিপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও লালপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে প্রতীক বরাদ্দ পেয়েই জনগনের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নামেন প্রার্থীরা।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.